অনলাইন নাজেরা কুরআন
অনলাইন নাজেরা কুরআন কোর্স এমন একটি পূর্ণাঙ্গ কুরআন শিক্ষা প্রোগ্রাম, যেখানে 5–15 বছর বয়সী শিশুরা ধাপে ধাপে সম্পূর্ণ কুরআন শুদ্ধ ও সাবলীলভাবে পড়তে শেখে। আমাদের অনলাইন নাজেরা কোর্স-এ সহিহ মাখরাজ, তাজবীদের মৌলিক নিয়ম এবং সুন্দর কুরআন তিলাওয়াতের অভ্যাস গড়ে তোলা হয়। একজন মুসলিম শিশুর জন্য কুরআন শুদ্ধভাবে পড়তে শেখা কেবল একটি দক্ষতা নয়। বরং এটি তার দ্বীনি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। শৈশবই কুরআনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার সর্বোত্তম সময়। এ সময়ে সঠিকভাবে কুরআন শিক্ষা লাভ করলে শিশুর অন্তরে কুরআনের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং নিয়মিত তিলাওয়াতের অভ্যাস গড়ে ওঠে। যা তার সারা জীবনের পাথেয় হয়ে থাকে। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের অনলাইন নাজেরা কুরআন কোর্স একটি সুপরিকল্পিত দেড় বছরের কারিকুলামে সাজানো হয়েছে। আরবি হরফ ও সঠিক উচ্চারণ থেকে শুরু করে ধাপে ধাপে সম্পূর্ণ কুরআন নাজেরা পড়ানো হয়। অভিজ্ঞ উস্তায ও উস্তাযাদের তত্ত্বাবধানে লাইভ ক্লাস, ব্যক্তিগত তিলাওয়াত সংশোধন, নিয়মিত মাশক, পুনরাবৃত্তি এবং ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে আত্মবিশ্বাসের সঙ্গে সহিহ ও সাবলীল কুরআন তিলাওয়াতে দক্ষ করে তোলা হয়, ইন শা আল্লাহ।
- সম্পূর্ণ কুরআন নাজেরা পাঠ
- সহিহ মাখরাজ ও সঠিক উচ্চারণ
- সাবলীল কুরআন তিলাওয়াত
- তাজবীদের নিয়মের ব্যবহারিক প্রয়োগ

কেন এই কোর্স করবেন?
স্কুলের পাশাপাশি ক্লাস
স্কুলের পড়াশোনার পাশাপাশি সহজেই নিয়মিত কুরআন ক্লাস করার সুযোগ।
5–15 বছর বয়সীদের জন্য
5–15 বছর বয়সী শিশুদের উপযোগী করে বিশেষভাবে পরিকল্পিত কুরআন শিক্ষা প্রোগ্রাম।
শিশু-বান্ধব পাঠদান।
শিশুদের জন্য সহজ, আনন্দময় ও কার্যকরভাবে কুরআন শিক্ষা প্রদান করা হয়।
ধাপে ধাপে সাজানো কারিকুলাম।
প্রাথমিক থেকে উন্নত স্তর পর্যন্ত পরিকল্পিত পাঠক্রমে ধাপে ধাপে কুরআন শিক্ষা দেওয়া হয়।
দক্ষ কুরআন শিক্ষক।
অভিজ্ঞ উস্তায ও উস্তাযাদের তত্ত্বাবধানে প্রতিটি শিক্ষার্থীকে যত্নসহকারে পাঠদান করা হয়।
আদব-আখলাক ও চরিত্র গঠন
কুরআন শিক্ষার পাশাপাশি উত্তম চরিত্র, শিষ্টাচার ও ইসলামী মূল্যবোধ গড়ে তোলার প্রতি গুরুত্ব দেওয়া হয়।
কোর্সে যা শিখবেন
এই কোর্সের বিষয়বস্তু একনজরে
কোর্স সম্পর্কে সংক্ষেপে
২৮
টি লেসন
লাইভ অনলাইন ক্লাস
ক্লাসের ধরন
তাজবীদের মৌলিক জ্ঞান আবশ্যক
কোর্স লেভেল
কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে
আপনি যা পাবেন
কোর্স কারিকুলাম
৫ টি সেকশন • ২৮ টি লেসন • ০ ঘণ্টা
- 1 ম–5 ম পারা কুরআন নাজেরালাইভ
- 6 ষ্ঠ–10 ম পারা কুরআন নাজেরালাইভ
- 11 তম–15 তম পারা কুরআন নাজেরালাইভ
- 16 তম–20 তম পারা কুরআন নাজেরালাইভ
- 21 তম–25 তম পারা কুরআন নাজেরালাইভ
- 26 তম–30 তম পারা কুরআন নাজেরালাইভ
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
শিক্ষার্থীদের মন্তব্য
★★★★★
“আমার ছেলে এখানে অনলাইনে কোরআন শরীফ পড়ছে। আগে নিয়মিত কোরআন পড়তে চাইত না, কিন্তু এখন খুব আগ্রহ নিয়ে আল কুরআন শিখছে। শিক্ষকের পড়ানোর পদ্ধতি খুব সুন্দর এবং ধৈর্যশীল। আলহামদুলিল্লাহ, ছেলের কোরআন তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে।”
★★★★★
“অনলাইনে কুরআন মাজিদ শেখানোর জন্য এটি আমাদের কাছে খুবই ভালো একটি উদ্যোগ। আমার ছেলে নিয়মিত ক্লাস করছে এবং তার কোরআন তিলাওয়াত আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। শিক্ষক শুধু পড়ান না, বরং সঠিক উচ্চারণ ও সুন্দরভাবে কোরআন শরীফ পড়ার নিয়মও শেখান। আমরা তাদের সেবায় খুবই সন্তুষ্ট।”
★★★★★
“আমার সন্তানকে ছোটবেলা থেকেই কোরআন শরীফ শেখাতে চেয়েছিলাম। অনলাইন ক্লাস হওয়ায় বাসা থেকেই নিয়মিত ক্লাস করতে পারছে। শিক্ষক খুব যত্ন নিয়ে আল কুরআন পড়ান এবং প্রতিটি ভুল সুন্দরভাবে সংশোধন করে দেন। এখন আমার সন্তান নিজে থেকেই প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে আগ্রহী। আলহামদুলিল্লাহ।”
★★★★★
“আমার মেয়ের জন্য কুরআন মাজিদ শেখার ভালো একটি ব্যবস্থা খুঁজছিলাম। এই অনলাইন ক্লাসে ভর্তি করার পর থেকে ওর পড়াশোনায় অনেক উন্নতি হয়েছে। বিশেষ করে কুরআন তিলাওয়াত করার সময় উচ্চারণ ও মাখরাজের দিকে শিক্ষক খুব সুন্দরভাবে খেয়াল রাখেন। অভিভাবক হিসেবে আমরা অনেক সন্তুষ্ট।”
★★★★★
“আমার English grammar কিছুটা জানা ছিল, কিন্তু speaking-এর সময় sentence বানাতে পারতাম না। Wali bhai-এর কাছে Spoken English শেখার পর আমার confidence অনেক বেড়েছে। Daily Conversation, Vocabulary Building এবং Correct Pronunciation-এর practiceগুলো really useful। যারা English Speaking শিখতে চান, তাদের জন্য courseটা খুবই ভালো।”
★★★★★
“আমি আগে English-এ কথা বলতে গেলে অনেক nervous হয়ে যেতাম। Wali bhai-এর Spoken English Course করার পর এখন basic conversation অনেক confidently করতে পারি। বিশেষ করে Everyday English Conversation আর Speaking Practice আমার জন্য খুব helpful ছিল। Wali bhai খুব সহজভাবে বুঝিয়ে দেন, তাই English Speaking শেখাটা আর কঠিন মনে হয় না।”
আপনার যাত্রা শুরু করতে প্রস্তুত?
হাজারো শিক্ষার্থীর সাথে আমাদের সঙ্গে কুরআন ও সুন্নাহ শিখুন। আজই ভর্তি হয়ে প্রথম পদক্ষেপ নিন।
কোর্সে ভর্তি হনভর্তির শেষ তারিখ: ৭ আগস্ট, ২০২৬
